নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার রাত ৯টায় শহরের হাজীগঞ্জ এম সার্কেস গুদারাঘাটে এলাকায় আটক ব্যক্তির নাম নিজাম (২৮)।
হয়রানির শিকার মেয়েটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবীগঞ্জ মেলা থেকে দুই মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে নিজাম তাদের গতিরোধ করে।
ছোট বোনকে কটুক্তি করলে বড়বোন (১৬) এর প্রতিবাদ করেন। এতে নিজাম তার শ্লীলতাহানির চেষ্টা চালায়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে নিজামকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24