২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের দায়ে জেল জরিমানা

উক্ত্যক্ত করার অভিযোগে মাদারীপুরে এক তরুণের তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উক্ত্যক্ত করার অভিযোগে মাদারীপুরে এক তরুণের তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এছাড়া দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আব্দুল জলিল মিয়া (৩০) নামের ওই তরুণকে আরো এক মাস কারাভোগ করতে হবে। শুক্রবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও সহকারী কর্মকর্তা (ভূমি) মো. তরিকুল ইসলাম এ সাজা দেন। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসিরচর ইউনিয়নের রাজারচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে এলাকার আব্দুল জলিল মিয়া স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করে। বৃহস্পতিবার বিকালে বান্ধবীর বাড়ি যাওয়ার সময় জলিল মেয়েটিকে অশ্লীল কথা বলে। এর প্রতিবাদ করলে সে মেয়েটিকে মারধর করে। মেয়েটির মা শুক্রবার শিবচর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ জলিলকে গ্রেপ্তার করে। দুপুরে শিবচর থানঅয় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে অপরাধের সত্যতা পাওয়ায় এবং অপরাধ স্বীকার করায় জলিলকে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.