গাইবান্ধা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় সোমবার সন্ধ্যায় এক বখাটে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (১৯) উপজেলার বিশুবাড়ী গ্রামের মারিয়া পাড়ার রেজাউল করিমের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই গ্রামের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী সোমবার স্কুলে যাওয়ার পথে মিজান তাকে উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে যায়ন। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছার আগে কৌশলে মিজান পালিয়ে যায়।
পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে মিজানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, মিজান এখন থানা হাজতে আছে। মঙ্গলবার তাকে গাইবান্ধা জেলে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০১৫ ঘ.
bdnews24