পিরোজপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) ঢুকে এক নারী শিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগে মনির হোসেন (২৪) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. নুরুল হাফিজ রোবববার রাতে এ রায় দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সন্ধ্যার পর মনির পিটিআই-এ ঢুকে এক নারী শিক্ষককে উত্ত্যক্ত করলে পিটিআই কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মনিরকে আটক করা হয়।"
এ ঘটনায় ওই শিক্ষক ভ্রাম্যমাণ আদালতের কাছে লিখিত অভিযোগ করলে সাক্ষীদের বক্তব্য শুনে দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন মঠবাড়িয়া শহরের থানা পাড়া এলাকার ইউনূস মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24