বগুড়া, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে বগুড়ায় এক তরুণের এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক এ সাজা দেন।
দণ্ডিত সেলিম রেজার (২২) বাড়ি জেলার শাহজাহানপুর থানার বি ব্লক এলাকায়।
বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ মো. সালামত উল্লাহ জানান, সকাল ১১টায় কলেজ ছুটির পর এক ছাত্রীকে সেলিম হাত ধরে টানাটানি করে। খবর পেয়ে মেয়েটির ভাই এসে সেলিমকে আটক করে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসেন।
পরে সেখানে ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেলিমের বিচার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24