রাজবাড়ী, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার রাজবাড়ীতে এক যুবককে এক মাস কারাদণ্ড দিয়েছে ভাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম মাহবুবুল করিম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাফিজউদ্দিন (২৬) বালিয়াকন্দির ভররামদিয়া গ্রামের তেতুলিয়া মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলো।
ইউএনও জানান, সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ইউনিয়নেরই এক ছাত্রীকে উত্ত্যক্ত করে নাজিম। ওই সময় এলাকাবাসী নাফিজকে হাতে নাতে ধরে ফেলে।
পরে ইউএনও গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাফিজকে কারাদণ্ড দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.
bdnews24