বাদল, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন সরকার শুক্রবার এ সাজা দেন।
পুলিশ জানায়, জেলা শহরের গুপ্তপাড়া মহল্লার সাধন চন্দ্রের ছেলে নারায়ণ চন্দ্র বেশ কিছুদিন ধরে পুলিশ লাইন স্কুল ও কলেজের এক এসএসসি পরীক্ষার্থীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল।
এ ব্যাাপারে ছেলেটির পরিবারকে বলেও কোনো কাজ হয়নি।
বৃহসপতিবার রাতে ওই বখাটে মেয়েটির বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনকে হুমকি দেয়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।
কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা বলেন, আসামিকে আদালতে পাঠালে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24