ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায় রাজধানীতে এক আটোরিকশা চালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকায় ঢাকা জেলার নির্বাহী হাকিম মোহাম্মদ আল-আমীন এ দণ্ডাদেশ দেন।
তিনি জানান, বাড্ডা থানার কাঠালদিয়া গ্রামের তিন স্কুল ছাত্রী বাটোরা সোলমাইদ উচ্চ বিদ্যালয়ে আসার পথে জুয়েল (২৮) নামে ওই অটো রিকশা চালক প্রায়ই তাদের উত্ত্যক্ত করতো।
মঙ্গলবার জুয়েল দশম শ্রেণীর এক ছাত্রীর ওড়না ধরে টান দেয়।
আদালতের কাছে জুয়েল অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে হাকিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24