সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে হয়রানির দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণের তিনমাস কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এ সাজা দেন।
দণ্ডিত কাউছার হোসেন (১৮) উপজেলার জগতলা গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার পরিদর্শক মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জগতলা গ্রামের বাসিন্দা জামিরতা জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বখাটে কাউছার হোসেন স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত।
মেয়েটি এ বিষয়টি তার শিক্ষকদের জানালে স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।
সকালে কাউছারের পরিবারকে স্কুলের অভিযোগের বিষয়টি জানালে সে দোষ স্বীকার করে থানায় ধরা দেয়। দুপুরে থানার সামনে ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.
bdnews24