নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারায়ণগঞ্জে বখাটেদের হামলায় পাঁচজন আহত হয়েছে। এ সময় দু'টি দোকানও ভাংচুর করে তারা।
পরে এলাকাবাসী এক বখাটেকে ধরে গণপিটুনি দেয়।
সোমবার সকালে সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ মাসদাইর এলাকার গোসেরবাগে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে এলাকার সাঈদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাবিনা বেগমের বাসায় তার বোনের মেয়ে আয়েশা বেগম বেড়াতে আসে।
সোমবার সকাল ১০টায় তাকে এলাকার সুইট, শরীফ, সৈকত নামে কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করে বলে অভিযোগ করেন তারা।
এসময় পাশের মুদি দোকানি আক্তার ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারধর শুরু করে। ছেলেকে বাঁচাতে আক্তারের বাবা শফিক মিয়া এগিয়ে এলে বখাটেরা তাকেও মারধর করে বলে জানান এলাকাবাসী।
এক পর্যায়ে বখাটেরা শফিকের স্ত্রী মিনারা বেগম ও স্থানীয় খলিলকেও মারধর করে।
এ খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বখাটেদের ধাওয়া করে এবং সৈকত নামে এক বখাটেকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ফতুল্ল
bdnews24