২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদকারী বাবাকে কুপিয়ে জখম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

বগুড়া, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। রোববার বিকাল ৫টায় বগুড়া সদরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের পাশে এ হামলা হয়। আহত নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আকতারুল ইসলামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকতারুল ইসলাম বলেন, বিকালে বাসয় ফেরার সয় এলাকার বখাটে শাকি (১৯) তার পথরোধ করে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় তিনি দৌড়ে পালাতে গেলে কিছুদূর গিয়ে পড়ে যান। তখন শাকি তার ডানহাতে কুপিয়ে পালিয়ে যায়। তিনি জানান, তার বড় মেয়ে এবার তাদের প্রতিষ্ঠান থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শাকি প্রতিদিন তাকে রাস্তায় উত্ত্যক্ত করে আসছে। তাই তিনি কয়েকবার শাকিকে ডেকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.