২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং রোধে কঠোর হোন: মন্ত্রী

নারী উত্ত্যক্ত (ইভটিজিং) রোধে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, এ অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উত্ত্যক্ত (ইভটিজিং) রোধে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, এ অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, "ঐক্যবদ্ধভাবে সামাজিক এই ব্যাধি নিরসন সম্ভব।" শুক্রবার বিকালে গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। সমাজের সুস্থ বিকাশে সবাইকে লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশি করে বই পড়তে হবে, জানতে হবে এবং শরীরিক সুস্থতায় নিয়মিত খেলাধূলা করতে হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুশিক্ষিত সুনাগরিক হওয়া প্রয়োজন। তাই বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি একে ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আজিজুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১৮ ঘ.