২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বখাটের কারাদণ্ড

সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটেকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটেকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় জনি (২৫) নামের এই যুবককে পুলিশ শহরের মল্লিকপুর এলাকা থেকে আটক করে। পরে জেলার নির্বাহী হাকিম আবু নাসের বেগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত জনি মল্লিকপুর এলাকার গুল রওশনের ছেলে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, জনি দীর্ঘদিন ধরে মল্লিকপুরের এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার বিকালে কলেজ থেকে বাসায় ফেরার পথে তিনি মেয়েটির ওড়না ধরে টান দেয় এবং নানা অশ্লীল কথা বলেন। ছাত্রীটির অভিভাবকরা ঘটনাটি সুনামগঞ্জ সদর থানায় জানালে পুলিশ জনিকে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা জানান, রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.