গোপালগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চালকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস এ সাজা দেন।
দণ্ডিত মিলন শেখ (১৮) কাশিয়ানী উপজেলা সদরের শহিদ শেখের ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক শেখ শরিফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে মিলন উত্ত্যক্ত করে। এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24