নওগাঁ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় বখাটেকে সাজা দেওয়ার তিনদিন পর উত্ত্যক্তের শিকার ছাত্রীর চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জেলার বদলগাছী উপজেলার জগন্নাথপুর গ্রামের ওই বখাটের আত্মীয়রা সোমবার একই গ্রামের বাবুল আক্তারকে (৪২) পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার বখাটের বাবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বদলগাছী থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিকাল ৫টার দিকে সাজাপ্রাপ্ত বখাটের বাবা আব্দুস ছাত্তার (৬২) ও তাদের পক্ষের বান্নীসার গ্রামের তাইজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, সামছুল আলমের মেয়ে বদলগাছী কলেজের
bdnews24