২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় উত্ত্যক্তকারীর কারাদণ্ড

উত্ত্যক্ত করার দায়ে নওগাঁর বদলগাছী উপজেলায় একজনের এক বছর কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

নওগাঁ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে নওগাঁর বদলগাছী উপজেলায় একজনের এক বছর কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউজ্জামান ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে বদলগাছী থানায় এ আদালত বসান। দণ্ডিত ফজলে রাব্বী রিপন ওরফে ধলু (২২) উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বদলগাছী থানার ওসি আব্দুর রশীদ বলেন, ফজলে রাব্বী রিপন ওরফে ধলু একই গ্রামের এক কলেজ ছাত্রীকে প্রায়ই রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। বুধবার সকাল ১১টার দিকে ধলু মেয়েটির বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ে না দিলে পরিবারের সবাইকে খুন করার হুমকি দেয়। মেয়েরটি বাবা বিষয়টি ভ্রাম্যমাণ আদালতে লিখিতভাবে জানান। এর ভিত্তিতে বেলা ১২টায় বদলগাছী থানায় বসানো ভ্রাম্যমাণ আদালতে ফজলে রাব্বী রিপন ওরফে ধলু দোষ স্বীকার করলে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.