২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় উত্ত্যক্তকারীর কারাদণ্ড

মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বগুড়ার ধুনট উপজেলায় একজনের কারাদণ্ড ও জরিমানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বগুড়া, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বগুড়ার ধুনট উপজেলায় একজনের কারাদণ্ড ও জরিমানা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়। রায়ে উলিপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে দাখিল পরীক্ষার্থী সোহেল রানার এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার মথুরাপুর সিনিয়র মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। মথুরাপুর বাজারের পাশে এলে সোহেল রানা তার প্রতি অশালীন আচরণ করে। বিষয়টি ইউএনওকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসান। ইউএনও আব্দুল্লাহ হারুন এ ব্যাপারে বলেন, দোষ প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে সাজা দেওয়া হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.