কুড়িগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রীরা উত্ত্যক্তকারীকে ধরে পুলিশে দিয়েছে।
শুক্রবার বিকাল ৩ টার দিকে ধাওয়া করে ছাত্রীরা এই বখাটেকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে রাতে পৌনে ৭টার দিকে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
দণ্ডিত মজিদুল ইসলাম (৪০) শহরের হিঙ্গনরায় কবরস্থান পাড়ার বাসিন্দা। তিনি সোহাগ পরিবহণের বাসচালক ছিলেন।
কলেজ অধ্যক্ষ আফতাব হোসেন ও ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক মীর্জা নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ছাত্রী নিবাসের পিছনে মটর শ্রমিক ইউনিয়ন ও সাব রেজিস্ট্রার কার্যালয়।
মজিদ ওই কার্যালয় ভবনের ছাদে উঠে দীর্ঘদিন ধরে মেয়েদের নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছে।
এছাড়া অশ্ল
bdnews24