২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৪ দিনে ২৫৮ জন গ্রেপ্তার

শেরপুরে ৫টি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চার দিনে ২৫৮ জন গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

শেরপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ৫টি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চার দিনে ২৫৮ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিও রয়েছে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, এই বিশেষ অভিযানকালে পুলিশ ১৮ ডিসেম্বর সকালে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে ৮টি বস্তায় লুকিয়ে রাখা ৫৭ টি প্যাকেটে ১৩ হাজার ৬৮০ রাউন্ড রাইফেল ও এসএমজি'র গুলি উদ্ধার করে। ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে ৫টি মাদক মামলায় ৫ বোতল ভারতীয় মদ, ৩০০ গ্রাম গাঁজা ও ১ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ৯৩৭টি গাড়ি তল্লাশি করে ৪৬টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ২৫৮ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ২০৭ জন, সাজাপ্রাপ্ত ২ জন ও নিয়মিত মামলার ৪৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৮ ঘ.