২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বখাটের কারাদণ্ড

ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে জামালপুরে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

জামালপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে জামালপুরে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লিয়াকত আলী। আদালতের রায়ের পর দণ্ডিত শাহাদত হোসেন ওরফে লিজন বাবুকে (২১) কারাগারে পাঠানো হয়। শাহাদত জামালপুর শহরের শাহাপুর এলাকার আবেদ আলীর ছেলে। এনডিসি লিয়াকত আলী সাংবাদিকদের জানান, জামালপুরে বেসরকারি সংস্থা (এনজিও) অপরাজয় বাংলাদেশ পরিচালিত বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে যাচ্ছিলো। রাস্তায় তাকে উত্ত্যক্ত করে শাহাদত। অভিযোগ পাওয়ার পর সদর থানা পুলিশ রাতেই শাহাদতকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৩ ঘ.