২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এক উত্ত্যক্তকারীর সাজা

ঝিনাইদহে এক তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 05:59 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রুবেলের (২০) বাড়ি ঝিনাইদহ শহরের হামদো এলাকায়। ওই এলাকার এক তরুণীকে উত্ত্যক্ত করায় তাকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত এক দণ্ডাদেশ দেয় বলে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক শোনিত কুমার গায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা শোনিত বলেন, "প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রুবেল গতকাল (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে ওই মেয়ের বাড়িতে গিয়ে গালাগালি করতে থাকে। ওই সময় প্রতিবেশীরা রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।" পরে নির্বাহী হাকিম সাজেবুর রহমান ঘটনাস্থলে গিয়ে আদালত বসিয়ে রুবেলকে কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১১৩০ ঘ.