খুলনা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে খুলনা নগরীর দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার খানজাহান আলী এলাকা থেকে আটক দু'জন হলেন- ডুুমুরিয়া উপজেলার রংপুর এলাকার প্রসূন বিশ্বাস ওরফে পম্পি (২৮) ও রূপসা উপজেলার কাজদিয়া এলাকার ইকবাল কবীর (৩০)।
দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কাজদিয়া এলাকার একটি মেয়ে (২৮) খানজাহন আলী রোড দিয়ে যাওয়ার সময় পম্পি ও ইকবাল একটি মোটরসাইকেলে তার পিছু নেয়।
এক পর্যায়ে তারা তাকে থামানোর চেষ্টা করলে টহল পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১০ ঘ.
bdnews24