২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চৈতীর আত্মহত্যা: কালকিনি থানায় ২ মামলা

কলেজছাত্রী চৈতী আক্তারের আত্মহত্যার ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

মাদারীপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রী চৈতী আক্তারের আত্মহত্যার ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কালকিনি থানা পুলিশ বাদি হয়ে একটি আত্মহত্যার মামলা করেছে। এছাড়া চৈতীর বাবা শাহাদত হোসেন শিকদার বাদি হয়ে বখাটে সাগরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অপর মামলাটি দায়ের করেছেন। ওদিকে চৈতীর পরিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ বর্ষের ছাত্রী চৈতী আক্তার (১৭) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহাদাত হোসেন শিকদারের মেয়ে। তাদের বাড়ি কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামে। গত রোববার সন্ধ্যায় শোবার ঘরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন চৈতী। মৃত্যুর আগে ডায়রিতে তিনি লেখেন