২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে দুই উত্ত্যক্তকারীর সাজা

নওগাঁয় উত্ত্যক্ত করার অভিযোগে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নওগাঁ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় উত্ত্যক্ত করার অভিযোগে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে মহাদেবপুর থানায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও মহাদেবপুরের ইউএনও মো. আকতারুজ্জামান এ রায় দেন। দণ্ডিতরা হলো উপজেলা সদরের পুরাতন হাসপাতাল সড়কের আবুল কালাম (১৯) ও মোস্তফা বাপ্পা (১৯)। এরা পেশায় রাজমিস্ত্রী বলে পুলিশ জানিয়েছে। আদালতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, অভিযুক্তরা ও অভিযোগকারী উপস্থিত ছিলেন। মহাদেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালাম ও বাপ্পা প্রতিদিনই উপজেলার সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতেমাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করতো। ফাতেমার বাবা আবুল কালাম আজাদ এ ব্যাপারে শনিবার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করলে দুপুর ১২টার দিকে পুরাতন হাসপাতাল সড়কের কাঠের দোকান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান এসআই শরিফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২০০৮ ঘ.