২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রী ছুরিকাহত: ৭ আসামি থানায়

শেরপুরে বখাটের হাতে মাদ্রাসা ছাত্রী আহত হওয়ার মামলায় প্রধান আসামিসহ সাতজন থানায় ধরা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

শেরপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে বখাটের হাতে মাদ্রাসা ছাত্রী আহত হওয়ার মামলায় প্রধান আসামিসহ সাতজন থানায় ধরা দিয়েছে। এর হল- সেলিম হোসেন (২০), মাহমুদুল হাসান (২২), জাকারিয়া মাসুদ (১৭), এমাদুল হাসান (১৩), এনামুল হক (২১), মঞ্জুরুল ইসলাম (২১) ও সোহেল মিয়া (২০)। এর মধ্যে প্রথম ছয়জন বৃহস্পতিবার গভীর রাতে এবং শেষ ব্যক্তি শুক্রবার বিকালে ধরা দেয়। প্রধান আসামি সোহেল মিয়া ছাড়া বাকিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আট আসামির মধ্যে নজরুল নামের একজন এখনো পলাতক রয়েছে। গত সোমবার ৬ (ডিসেম্বর) শেরপুরের নালিতাবড়ীর নন্নী কুতুবাকুড়া গ্রামের সোহেল সহযোগীদের নিয়ে মেয়েটিকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তার তলপেটে ছুরিকাঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। মেয়েটি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আটজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে আসামি ধরতে না পারায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জহুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এরপর পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান বৃহষ্পতিবার উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে অভিযুক্তদের অভিভাবকদের কাছে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা চান। এরপর রাত সাড়ে ১১টা থেকে তারা একে একে থানায় আসতে শুরু করে। শুক্রবার বিকাল ৫টায় আসে সোহেল মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.