ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে বৃহস্পতিবার ১০ জনকে আটক করেছে পুলিশ ও র্যাব। এদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অপর দিকে শেরপুরে মাদরাসা ছাত্রীর ওপর বখাটেদের হামালা ঘটনার তিনদিন পরও কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের একই উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ: শহরের আমলাপাড়া এলাকা ও সদর উপজেলার গোগোনগর এলাকা থেকে সকালে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- আমলাপাড়া এলাকার আফজাল হোসেন তপু (২০) ও গোগনগর এলাকার সোহেল রানা (২০)।
দুপুরে গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে হাকিম বজলুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফজাল একই এলাকার একটি মেয়েকে মোবাইল ফোনে প্রায়ই অশ্লীল বার্তা পাঠাতো এবং ফোন করে উত্যক্ত করতো।
আগামী ২৬ ডিসেম্বর ওই মেয়ের বিয়ে ঠিক হয়। আফজাল বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সকালে আফজালকে আমলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
এদিকে সোহেল রানার বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয় বলে ওসি জানান।
সিরাজগঞ্জ: শহরের রায়পুর মহল্লা থেকে দুপুরে আটজনকে আটক করে র্যাব।
এরা হলো- শহরের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র নাজমুল, অনন্ত, রাব্বী, কাইয়ুম, বাপ্পী, শুভ, বাঁধন ও মাইক্রোবাস চালকের সহকারী ইমন।
সিরাজগঞ্জ র্যাব-১২'র বিশেষ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শহিদ উল
bdnews24