নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে শহরের দেওভোগ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- বন্দর উপজেলার সল্পের চর এলাকার মাহমুদুল হাসান (১৯), এসএফ সাহা রোড এলাকার কামরুল ইসলাম (১৮) ও শহরের দেওভোগ এলাকার আশফাক আহম্মেদ (১৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাঈনুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরেই জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে হাকিম আব্দুল ক্দ্দুুস এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিন দেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বখাটে এই তিন যুবক মর্গান উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছিলো। এ সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24