২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীর সহযোগীর ২ মাস কারাদণ্ড

উত্ত্যক্তে সহযোগিতা করায় যশোরে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

যশোর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তে সহযোগিতা করায় যশোরে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বুধবার বিকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন এ সাজা দেন। দণ্ডিত ওহিয়ারের (১৪) বাড়ি শহরতলীর বিরামপুর গ্রামে বলে পুলিশ জানায়। যশোর কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরামপুর গ্রামের একটি মেয়েকে দীর্ঘদিন ধরে রনজিৎ উত্যক্ত করে আসছিল। এ কারণে এক সপ্তাহ আগে মেয়েটিকে তার পরিবার উপশহর এলাকায় নানা বাড়িতে পাঠিয়ে দেয়। বুধবার সকালে ওহিয়ারকে নিয়ে রনজিৎ ডি ব্লক এলাকায় গেলে মেয়েটির পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওহিয়ারকে আটক করতে পারলেও রনজিৎ পালিয়ে যায়। বিকাল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন ঘটনাস্থলে আদালত বসিয়ে সাজা দেন। এসএম সোহরাব হোসেন বলেন, ওহিয়ার অপ্রাপ্ত বয়স্ক এবং সে মূল আসামির সহযোগী। তাই সংশোধনের জন্য মানবিক দিক বিবেচনা করে তার বিরুদ্ধে আদালত এ ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৮ ঘ.