২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়াকে উত্ত্যক্ত করায় একজনের দণ্ড

ভাড়াটিয়াকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর রামপুরা থানা এলাকায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াটিয়াকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর রামপুরা থানা এলাকায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম নুর উদ্দিন (৪৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করায় তার ফুফাতো ভাই সোহেলকে (২৫) বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভ্রম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রামপুরা থানা এলাকার এক মহিলা রোববার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে উত্ত্যক্ত করার জন্য তার বাড়িওয়ালার ভাই নুর উদ্দিন ও ফুফাতো ভাই সোহেলের বিরুদ্ধ অভিযোগ করেন। "এরপর সোমবার বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে (বাড়ি নং ২ রোড নং ২ ব্লক-বি বনশ্রী) যাওয়া হয়। সেখানে বাড়িওয়ালার ভাই নুর উদ্দিন দোষ স্বীকার করায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোহেল দোষ স্বীকার না করায় তাকে জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।" রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে নুর উদ্দিনকে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এজে/১৪৪৭ ঘ.