২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর ওপর মুখোশধারীদের হামলা

নওগাঁ শহরে তিন মুখোশধারীর হামলায় আহত হয়েছে এক স্কুলছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নওগাঁ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ শহরে তিন মুখোশধারীর হামলায় আহত হয়েছে এক স্কুলছাত্রী। হামলকারীরা ছুরি ও ব্লেড দিয়ে তাকে আঘাত করে। আহত এই ছাত্রীকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার দুপর দেড়টার দিকে শহরের তাজের মোড় এলাকার একটি গলিতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ বলেছে, ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে তারা। স্থানীয়রা জানায়, শহরের পার-নওগাঁ মেরীগোল্ড পাড়ার আলমগীর হোসেনের মেয়ে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় হামলার শিকার হয়। আহত ছাত্রীটি সাংবাদিকদের জানায়, তাজের মোড়ে আসার পর সে রিকশা ছেড়ে দেয়। পরে হেঁটে বাড়ি আসার সময় মিনার বিস্কুট কারখানার পাশে গলিতে দুজন বোরখা পরা ও একজন মুখোশধারী যুবক তার পথরোধ করে। তারা হাত ও মুখ চেপে ধরে ব্লে