২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভ টিজিং: ঢাবিতে চার যুবক আটক

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চার বহিরাগত যুবককে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চার বহিরাগত যুবককে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। এরা হলো সাহান (২৮), রিপন(২১), সানি(১৮) ও তারেক(২০)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাবি শামসুন নাহার হলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই চার যুবক মোটরসাইকেলে করে এসে শামসুন নাহার হলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এসময় সাধারণ ছাত্ররা তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করে। শাহবাগ থানার উপ পরিদর্শক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্তদের থানায় আটক করে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হতে পারে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে তাদেরকে আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এইচএ/২৩৫০ ঘ.