জামালপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলার ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলামের আদালত এই সাজা দেন।
অভিযুক্ত সুজন মিয়া (২১) একই এলাকার আবুল হোসেনের ছেলে।
মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভেংগুরা গ্রামের চাঁন মিয়ার মেয়ে চাঁদনীকে সকালে বাড়ির পাশে উত্ত্যক্ত করে সুজন। এরপর চাঁদনীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত সুজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৮ ঘ.
bdnews24