২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটের উৎপাতে ভিটেছাড়া ছাত্রীর পরিবার

বখাটের উৎপাত ও হুমকির কারণে কুড়িগ্রামের এক রিকশাচালক মেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 06:35 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

কুড়িগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটের উৎপাত ও হুমকির কারণে কুড়িগ্রামের এক রিকশাচালক মেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে গেছেন। সদর উপজেলার শিবরাম গ্রামের ওই রিকশাচালক গত বৃহস্পতিবার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ভেরভেরি গ্রামে শ্বশুড় বাড়িতে আশ্রয় নেন। বখাটে বিপ্লবের (২০) ভয়ে তিনি বিষয়টি পুলিশকেও জানাচ্ছেন না বলে জানান। বিপ্লব পাশের গয়ারী গ্রামের আতাউর রহমানের ছেলে। রিকশাচালকের ওই মেয়টি (১২) স্থানীয় কাঁঠালবাড়ি মহিউচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তার বাবা সাংবাদিকদের বলেন, বখাটে বিপ্লব তিন মাস আগে থেকে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। তার উৎপাত থেকে বাঁচতে তিনি মেয়ের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। গত বুধবার মেয়ে লক্ষ্মীকান্ত গ্রাম থেকে মেয়ে দেখতে এলে বিপ্ল