২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ২ বখাটের দণ্ড

টাঙ্গাইলে স্কুলছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

টাঙ্গাইল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে স্কুলছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালে পৌর শহরের সূতি ভিএম পাইলট হাইস্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন। দণ্ডিতরা হলো- পৌর এলাকার নন্দনপুরের মতিয়ার রহমানের ছেলে বাবু (১৮) ও সবুর আলীর ছেলে সুজাত আলী (১৮)। গোপালপুর থানার ওসি আবুর খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবু ও সুজাত কয়েক দিন ধরে পৌর শহরে স্কুলগামী বিভিন্ন ছাত্রীদের উত্যক্ত করে আসছিলো। সোমবার সকাল সাড়ে ১০টায় সূতি ভিএম পাইলট হাইস্কুল মাঠে ঢুকে দুজন ছাত্রীকে উত্যক্ত করার সময় পুলিশ তাদের আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২৭ ঘ.