২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের দায়ে শ্রমিক লীগ নেতার জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নারী উত্ত্যক্তের দায়ে সরকার সমর্থক শ্রমিক লীগের স্থানীয় এক নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ময়মনসিংহ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ভালুকায় নারী উত্ত্যক্তের দায়ে সরকার সমর্থক শ্রমিক লীগের স্থানীয় এক নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। দণ্ডিত ব্যক্তি হলেন- উপজেলার ভরাডোবা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন (৪০)। ভালুকা মডেল থানার ওসি নরেন্দ্র নাথ জানান, ভালুকা বাজার এলাকার এক নারী মকবুলের বিরুদ্ধে উত্ত্যক্তর অভিযোগ আনেন। গোপালগঞ্জে বখাটেদের হামলা মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামে একজন প্রাথমিক শিক্ষিকাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা পিটিয়েছে তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমকে (৬০)। রোববার সকালে এই ঘটনার পর আহত জাহাঙ্গীরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। মুকসুদপুর থানার ওসি কে এম লিয়াকত আলী জানান, গ্রামের মান্নান মুন্সীর ছেলে রিজু মুন্সী (৩০) ও মজনু শিকদারের ছেলে সাগর শিকদার (৩১) দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে উত্যক্ত করে আসছিলেন। ৫-৭ দিন আগে তার বাবা জাহাঙ্গীর আলম এর প্রতিবাদ করে উত্যক্তকারীদের শাসিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে মারধর করে বখাটেরা। ওসি জানান, দুই বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.