২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জরিমানা দিয়ে ছাড়া পেলো দুই উত্ত্যক্তকারী

চট্টগ্রামে ছাত্রী উত্ত্যক্তকারী দুই যুবক জরিমানা দিয়ে ছাড়া পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছাত্রী উত্ত্যক্তকারী দুই যুবক জরিমানা দিয়ে ছাড়া পেয়েছে। রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম এইচএম ফজলুল বারী গ্রেপ্তার দুই যুবককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেন। শনিবার সন্ধ্যায় নগরীর মোহাম্মদ আলী রোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে পুলিশ আবু বকর (১৬), ফয়সাল চৌধুরী (১৭) ও সাফায়েত (১৭) কে গ্রেপ্তার করে। প্রথম দুইজনকে উত্ত্যক্ততার অভিযোগে এবং সাফায়েতকে সন্দেহজনক ঘোরাফেরার অপরাধে আদালতে হাজির করা হয় রোববার। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার আবু বকর ও ফয়সাল তাৎক্ষণিকভাবে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। অন্যজনকে আদালত পাঁচশ টাকা জরিমানা করে। কোতয়ালী থানা জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা কর্মকর্তা সাফায়েতের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করারর অভিযোগ আনেননি অভিযোগকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৪ ঘ.