২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে উত্ত্যক্তকারীর ৬ মাস জেল

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী জহিরুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (২২) নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মটর মেকানিকস। জিজ্ঞাসাবাদে সাদ্দাম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছে বলে জানান জহিরুল ইসলাম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন ধরে সাদ্দাম সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওসি জানান, শনিবার ওই ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের পর রাতেই কদমতলীর বাড়ি থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৮ ঘ.