২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ উত্ত্যক্তকারী গ্রেপ্তার

নগরীর মোহাম্মদ আলী রোড এলাকা থেকে শনিবার সন্ধ্যায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহাম্মদ আলী রোড এলাকা থেকে শনিবার সন্ধ্যায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নগরীর দামপাড়া এলাকার আবুল বশরের ছেলে আবু বকর (১৬), লালখান বাজার বাগঘোনা এলাকার ইউনুস মিয়ার ছেলে ফয়সাল চৌধুরী (১৭) এবং লালখান বাজার এলাকার বাসিন্দা সাফায়েত (১৭)। মোহাম্মদ আলী রোড সংলগ্ন শিল্পকলা একাডেমীর সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শিল্পকলা একাডেমীর সামনে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যাওয়ার সময় এ তিনজন তাদের অশ্লীল অঙ্গভঙ্গী করে উত্ত্যক্ত করছিল। রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪৬ ঘ.