২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তিচ্ছুকে উত্ত্যক্তকারী শিক্ষকের কারাদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 08:29 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকার নির্বাহী হাকিম আল আমিন শুক্রবার দুপুরে সাজার এ আদেশ দেন। দণ্ডিত শিক্ষক সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের প্রভাষক। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কর্তব্যরত শিক্ষক সাইফুল উত্ত্যক্ত করে বলে ওই ভর্তিচ্ছুর অভিযোগ। পরীক্ষার পর ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ করেন। তার অভিযোগ, পরীক্ষা চলাকালীন শিক্ষক সাইফুল তাকে নিয়ে কুৎসিত মন্তব্য ও বাজে অঙ্গভঙ্গি করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ল্যাবরেটরি স্কুলে যায়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত সাইফুলকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২৭ ঘ.