২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা বন্ধে শিগগিরই আইনে সংশোধনী আসছে: নাহিদ

নারীদের উত্ত্যক্ত ও হয়রানি রোধে কঠোর শাস্তির বিধান রেখে আগামী সংসদ অধিবেশনেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের উত্ত্যক্ত ও হয়রানি রোধে কঠোর শাস্তির বিধান রেখে আগামী সংসদ অধিবেশনেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার শিশু একাডেমী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং গ্যাড অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে এ প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নারীর প্রতি সহিংসতা, মাদকাসক্তি, জঙ্গীবাদ ইত্যাদি বিষয়ে কিশোর-কিশোরীদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সে সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠদানের জন্য একটি পুস্তিকা প্রণয়ন করে সারাদেশের স্কুলগুলোতে পাঠানো হয়েছে। এছাড়াও স্কুল কমিটি গঠন করা হচ্ছে এবং রাস্তাঘাটে নারীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ