২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ও বরগুনায় উত্ত্যক্তকারীর সাজা

নীলফামারীতে কলেজ ছাত্রী ও বরগুনায় এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দায়ে এক যুবককে এক মাস কারাদণ্ড এবং এক মাদ্রাসা ছাত্রকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে কলেজ ছাত্রী ও বরগুনায় এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দায়ে এক যুবককে এক মাস কারাদণ্ড এবং এক মাদ্রাসা ছাত্রকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানান, ডিমলা উপজেলায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত সোহেল রানাকে (১৯) ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে। ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে সাজার এ আদেশ দেন। রায়ের পর সোহেলকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। সোহেল ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাটের জবেদ আলীর ছেলে। ছাত্রীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় পাশের গ্রাম সর্দারহাটের রানা তাকে উত্ত্যক্ত করে। তখন তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রানার সহযোগী সোহেলকে আটক করে। ওই ছাত্রী সোমবার রাতেই ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ করেন। বরগুনা প্রতিনিধি জানান, জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দায়ে এক মাদ্রাসা ছাত্রকে সোমবার রাতে ৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী হাকিম চাহেল তস্তুরি। সাজাপ্রাপ্ত বনি আমিন বরগুনা সদর উপজেলার পশ্চিম কেওড়াবুনিয়া গ্রামের জালাল উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বরগুনা আলিয়া মাদ্রাসার ছাত্র। সোমবার দুপুরে সে পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের জন্য তার এ সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.