ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তুরাগ থানার কামারপড়া এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই বখাটে।
শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে তুরাগ থানার উপপরিদর্শক নেবারণ চন্দ্র বর্মন জানিয়েছেন।
স্কুলছাত্রীর অভিভাবক আগে পুলিশকে জানিয়ে রাখায় দুই বখাটেকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল ইসলাম (১৮) ও ফয়সাল আহমেদ (২২)।
তুরাগের বামনারটেক এলাকার নজরুল একই এলাকার স্কুলপড়
bdnews24