২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে একজনকে পিটিয়ে হত্যা

সাভারের জামসিং এলাকায় 'বখাটে'র পিটুনিতে আহত এক তরুণের মৃত্যু হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সাভার, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের জামসিং এলাকায় 'বখাটে'র পিটুনিতে আহত এক তরুণের মৃত্যু হয়েছে শুক্রবার। নিহত হাবিবুর রহমান হাবু (২২) জামসিং এলাকার সদু ব্যাপারীর ছেলে। বুধবার ভোরে সেলুনে চুল কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে কয়েকজন মিলে হাবুলকে মারধর করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে হারেজের সেলুনে চুল কাটাতে গেলে হাবুর সঙ্গে হারেজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারেজসহ স্থানীয় কয়েকজন 'বখাটে' হাবুকে প্রচণ্ড মারধর করে। মুমূর্ষু অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক পন্টু ঘোষ বলেন, এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে সেলুন মালিকের ছেলে শহিদ ও বখাটে হিসেবে পরিচিত স্থানীয় উজ্জ্বল, রুহুল আমিন, রাসেল, সাদ্দামসহ অজ্ঞাত পরিচয় ৫/৭ জনকে আসামি করে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৯ ঘ.