সাতক্ষীরা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের চুপড়িয়া গ্রামের চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত যুবক ইকবাল হোসেন (২১) ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি গ্রামের একটি গ্যারেজে কাজ করেন।
সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ জানান, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মুজিবর রহমানের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী (১৫) শুক্রবার সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়।
গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ইকবাল তার হাত ধরে টানা হেঁচড়া করলে নিপা চিৎকার করে।
গ্রামবাসী ইকবালকে ধরে থানায় খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্র্রেট মাশরুবা ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইকবালকে সাজা দেন।
পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ কর্মকর্তা জানান, ইকবালকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
ছাত্রীটির অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ইকবাল তাকে উত্যক্ত করতেন। স
bdnews24