২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

উত্ত্যক্ততা বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

রাঙামাটি, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ততা বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে। সোমবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে জেলা প্রশাসন চত্বরের পাশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন জেলা শাখার যৌথ উদ্যোগে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এতে যোগ দেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মহছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাব ও জেলা খেলাঘর আসরের সভাপতি সুনীল কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সৈকত রঞ্জন চৌধুরী, যুব ইউনিয়নের জেলা শাখার সভাপতি আশীষ দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫৪ ঘ.