২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা বন্ধে নারী নির্যাতন দমন আইন সংশোধন হবে

নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বন্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধন করবে সরকার। নতুন আইনের কথা এ মুহূর্তে ভাবা হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বন্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধন করবে সরকার। নতুন আইনের কথা এ মুহূর্তে ভাবা হচ্ছে না। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রোববার জানান, নতুন আইন করা সময়সাপেক্ষ ব্যাপার। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উত্ত্যক্ততা (ইভটিজিং) প্রতিরোধ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশোধনের কাজটি করবে।" "সংশোধিত আইনের মাধ্যমে উত্ত্যক্ততা রোধ করা না গেলে প্রয়োজনে নতুন আইন করা হবে।" উত্ত্যক্ততার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হামলায় গতমাসে নাটোরে একজন শিক্ষক এবং ফরিদপুরে একজন অভিভাবক নিহত হন। উত্ত্যক্তার প্রতিবাদে চলতি মাসে সিরাজগঞ্জে আত্মহত্যা করে এক কিশোরী। উত্ত্যক্তকারীদের দৌরাত্ম্য ঠেকাতে স