২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের কারাদণ্ড

যৌন হয়রানির অভিযোগে রাজধানীর একটি ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 06:29 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগে রাজধানীর একটি ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে। শনিবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিনের আদালত এ সাজা দেয়। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম (৪৮) জুরাইনের আলোর মেলা আইডিয়াল স্কুলের শিক্ষক। আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ে কোচিং করতে আসা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুই ছাত্রী নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে যৌন হয়রানির অভিযোগ করে। তারা জানায়, সন্ধ্যায় তারা এ বিদ্যালয়ে কোচিংয়ে এলে নজরুল তাদের পাশের কক্ষে নিয়ে অশ্লীল আচরণ করেন। কয়েকবার তিনি এ ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ করে ছাত্রীরা। নজরুল ইসলাম আদালতে অভিযোগ স্বীকার করেন। এ সময় র‌্যাব-১০ এর একটি দল আদালতকে সহায়তা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসআইএম/ডিডি/০০০০ ঘ.