২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে উত্ত্যক্তকারী চাচা-ভাইপোর সাজা

রাজবাড়ীতে উত্ত্যক্তকারী চাচা ও ভাইপোকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

রাজবাড়ী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে উত্ত্যক্তকারী চাচা ও ভাইপোকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ২টার দিকে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আশরাফুল ইসলামের আদালত এ দু'জনকে তিনদিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার পারনারায়ণপুর গ্রামের মুজাহিদ (১৯) ও তার ভাইপো ইমরান (১৫) ও সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ আলীর ছেলে মুজাহিদ ও ভাইপো ইমরান রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সামনে মেয়েদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে ধরে এ সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩১৮ ঘ.