২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারী টেম্পুচালকের সাজা ভ্রাম্যমাণ আদালতে

এক নারীকে উত্ত্যক্ত করায় ব্রাহ্মণবাড়িয়ায় এক টেম্পুচালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 09:19 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীকে উত্ত্যক্ত করায় ব্রাহ্মণবাড়িয়ায় এক টেম্পুচালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার নবীনগর উপজেলা সদরের বাস স্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে টেম্পুচালক আব্দুস সাত্তার (২৫) এক নারীকে উত্ত্যক্ত করায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম মেহেদী। শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বখাটে সাত্তার এক মহিলাকে উত্ত্যক্ত করলে স্থানীয় এক শিক্ষক তা প্রশাসনকে জানায়। তারপর আদালত পরিচালনা করে সাত্তারকে জরিমানা করা হয়। নারীদের উত্ত্যক্ত করার প্রবণতা স