২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা রোধে নারী আইনে নতুন উপধারা আসছে

নারীদের উত্ত্যক্ততা রোধে উত্ত্যক্ততা বা যৌন হয়রানির স্পষ্ট ব্যাখ্যাসহ নির্দিষ্ট দণ্ড উল্লেখ করে 'নারী ও শিশু নির্যাতন আইনে' (২০০৩) নতুন একটি উপধারা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের উত্ত্যক্ততা রোধে উত্ত্যক্ততা বা যৌন হয়রানির স্পষ্ট ব্যাখ্যাসহ নির্দিষ্ট দণ্ড উল্লেখ করে 'নারী ও শিশু নির্যাতন আইনে' (২০০৩) নতুন একটি উপধারা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, ধারাটি লিখে সভায় উপস্থিত সবার কাছে বৃহস্পতিবার পাঠানো হবে এবং ১৫ নভেম্বরের মধ্যে সবাইকে মতামত পাঠানোর অনুরোধ করা হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, উপধারাটি আইনের ১০ ধারায় সংযুক্ত করা হবে। সবার মতামত বিচার বিশ্লে